October 29, 2026, 6:29 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে আদালতের আঙিনা থেকে আসামি পালানোর চেষ্টা

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে গারদে নেওয়ার সময় হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করেছেন ডাকাতি মামলার এক আসামি। পরে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানায় একটি ডাকাতির মামলায় গাজীপুর কারাগারের বন্দি মামুন ওরফে লাল চানকে কারাগার থেকে গাজীপুর জেলা জজ আদালত-১ এ আনা হয়। তার হাজিরা শেষে কোর্ট পুলিশ আল আমিন আসামিদের গারদখানায় নিয়ে যাচ্ছিলেন। আসামিদের নিয়ে জেলা জজ আদালতের ফটকের কাছে আসার পর কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মামুন ওরফে লাল চান। পরে উপস্থিত লোকজন চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।

তিনি জানান, একটি হাতকড়ায় দুজন আসামির হাত আটকানো থাকে। হাতকড়ার মামুন ওরফে লাল চানের অংশটি একটু ঢিলে ছিল। এ সুযোগে সে কৌশলে হাতকড়া খুলে পালানোর চেষ্টা করে। মামুন ওরফে লালচানের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেরবাড়ি খন্দকার পাড়া এলাকায়। তার বাবার নাম মৃত বদর উদ্দিন।



ফেসবুকে আমরা