মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফ রেঞ্জের মোচনী বিটে বিজ্ঞ আদালতের নির্দেশে জবরদখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন বিভাগের সংরক্ষিত জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি আদালতের নজরে আসলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে বন বিভাগের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বনভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দখলমুক্ত জমি পুনরুদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বন বিভাগের কর্মকর্তারা আরও বলেন, সংরক্ষিত বনভূমিতে যেকোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে