October 29, 2026, 8:34 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

উখিয়ায় বনভূমি দখলমুক্ত: অবৈধ ৪ স্থাপনা উচ্ছেদ, ৪ একর জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

শনিবার (২৮ মার্চ) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের হাঙ্গরঘোনা ও আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে সরকারি সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয়। বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন এবং নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো অপসারণ করেন। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান, বনভূমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বন বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়, বন আইন অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের দখল, স্থাপনা নির্মাণ বা বৃক্ষ নিধন সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ বন আইন, ১৯২৭ অনুযায়ী এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বন কর্মকর্তারা স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বনভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। কেউ যেন অবৈধ দখল বা বন ধ্বংসের সঙ্গে জড়িত না হন এবং এ ধরনের কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বন বিভাগকে অবহিত করেন। উখিয়া রেঞ্জে চলমান এ ধরনের অভিযানে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে বলে জানিয়েছে বন বিভাগ



ফেসবুকে আমরা