গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ শতক জমি দখলমুক্ত করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) শ্রীপুর রেঞ্জের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিট কর্মকর্তা ও স্টাফরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানটি শ্রীপুর সদর বিটের আওতাধীন পটকা মৌজার সংরক্ষিত বনভূমিতে পরিচালিত হয়। বন বিভাগের সূত্র জানায়, গত ৫ আগস্ট ২০২৪ সালের পর অবৈধভাবে নির্মিত একটি স্থাপনা চিহ্নিত করে তা উচ্ছেদ করা হয়। এ সময় বনভূমির প্রায় ২০ শতক জমি জবরদখলমুক্ত করা সম্ভব হয়েছে। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনভূমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন। স্থানীয় সচেতন মহল বন বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি