October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

সত্য ও শোষিতের পক্ষে গাজীপুর সাংবাদিক পরিষদের তিনদিনব্যাপী আনন্দ ভ্রমণ শুরু বান্দরবানে

নিজস্ব প্রতিবেদক

সত্য ও শোষিত মানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংগঠন গাজীপুর সাংবাদিক পরিষদ এর উদ্যোগে শুরু হয়েছে তিনদিনব্যাপী এক ব্যতিক্রমী আনন্দ ভ্রমণ। রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ইং তারিখে এই ভ্রমণ শুরু হয় দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা বান্দরবান। এই ভ্রমণে অংশ নিয়েছেন সংগঠনের তরুণ ও উদ্যমী সাংবাদিকরা, যারা প্রতিদিন সংবাদ সংগ্রহের ব্যস্ততার মাঝে নিজেদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করতে গেলে মানসিক শক্তি ও ঐক্য খুবই জরুরি। এই ভ্রমণ সেই শক্তিকে আরও জোরদার করবে। ভ্রমণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করবেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা ও বন্ধন আরও দৃঢ় করবেন।
তরুণ সাংবাদিকদের অনেকেই বলেন, এই আয়োজন আমাদের জন্য শুধু বিনোদন নয়, বরং একে অপরকে কাছ থেকে জানার এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে কাজ করার অনুপ্রেরণা। এই আয়োজনের মাধ্যমে গাজীপুর সাংবাদিক পরিষদ আবারও প্রমাণ করলো—তারা শুধু সংবাদ পরিবেশনেই নয়, বরং মানবিকতা, ঐক্য ও ইতিবাচক চেতনা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।



ফেসবুকে আমরা