October 29, 2026, 7:47 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলে বন বিভাগের অভিযানে অবৈধ করাতকল উচ্ছেদ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলা বন বিভাগের উদ্যোগে অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে (মঙ্গলবার  ২৮ এপ্রিল) টাঙ্গাইল বন বিভাগের বাঁশতৈল রেঞ্জাধীন বংশীনগর বিট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পংকজ শর্মা। এ সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে মোট তিনটি অবৈধ করাতকল চিহ্নিত করা হয়। এর মধ্যে পেকুয়া বাজারে অবস্থিত একটি করাতকল আংশিক উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় করাতকলের বিভিন্ন মালামাল, যেমন—ডিজেল ইঞ্জিন, হুইল, পুলি ও ফিতা জব্দ করা হয়। এছাড়া কাইতলা বাজারে অবস্থিত আরও দুটি করাতকলের মালিক মাজহারুল ও ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষা ও অবৈধ করাতকল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা