October 29, 2026, 9:17 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

রবীন্দ্রজয়ন্তীতে গাজীপুরে সাহিত্যিকদের মিলনমেলা, প্রধান অতিথি ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

শুক্রবার ৮ মে। গাজীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গাজীপুর জেলা কবি সাহিত্যিক ফোরাম। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, কবি, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের নয়, সমগ্র বাঙালি জাতিসত্তার অন্যতম প্রেরণার উৎস। তাঁর সাহিত্য, দর্শন ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোকসুদুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, অধ্যক্ষ শরীফ, ইঞ্জিনিয়ার খন্দকার আজহারুল ইসলাম, অধ্যাপক মুকুল কুমার মল্লিক এবং অধ্যাপক মনিরুজ্জামান। বক্তারা রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, সমাজচিন্তা ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে গাজীপুর জেলার কবি ও সাহিত্যিকগণ বক্তব্য প্রদান করেন এবং বিশ্বকবির বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। গাজীপুর জেলা কবি সাহিত্যিক ফোরামের সভাপতি আবু নাসের খান তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে রবীন্দ্রচেতনা, সাহিত্য ও সংস্কৃতির আবহে মুখরিত ছিল পরিবেশ।



ফেসবুকে আমরা