October 29, 2026, 7:47 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

কাপাসিয়ায় নৃশংসতা, ঘাতক স্বামীর হাতে স্ত্রী তিন শিশু কন্যা ও শ্যালক খুন

হাবিবুর রহমান গাজীপুর

এক নৃশংস হত্যাকান্ড ঘটনা ঘটে গেল গাজীপুরের কাপাসিয়ায়। ঘাতক স্বামী ফুরকান মিয়ার হাতে একই রাতে খুন হল তার স্ত্রী শারমিন(৩৫) তিন কন্যা মিম (১৫)মারিয়া (৮)ও ফারিয়া (২)। ঘাতক ফোরকান মিয়া একই সময় খুন করেছে তার শ্যালক রাসূলকেও (২২)।কাপাশিয়ার রাউতকোনা গ্রামে শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ঘাতক ফুরকান পালিয়ে যায়। ঘাতক ফুরকানের বাড়ি।গোপালগঞ্জের সদর উপজেলার পাইকান্দি গ্রামে। হত্যার শিকার স্ত্রী শারমিনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গুপিনাথপুর গ্রামে। তিনি ওই গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। গত তিন মাস আগে গোপালগঞ্জ থেকে এসে তারা কাপাসিয়ায় মনির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো। ঘাতক ফুরকান ছিল গাড়ি চালক। বিভিন্ন সময় থাকতো নেশাগ্রস্ত, জানালেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের খবর পেয়ে আইন প্রয়োগকারীর একাধিক সংস্থা নেমেছে তদন্তে। ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, জেলা ও কাপাসিয়া থানার পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ঘটনাস্থলে ভিড় করেছেন শত শত মানুষ। ওই ঘটনায় এলাকায় বইছে শোক। এলাকাবাসী ঘাতক ফুরকানের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পুলিশ ওই বাড়ির দুটি কক্ষ থেকে পাঁচটি লাশ উদ্ধার করে ও আলামত সংগ্রহ করে।



ফেসবুকে আমরা