October 29, 2026, 9:17 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

খাল পুনঃখননে জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি

পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন” কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখননের উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে খালপাড়ে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদী-খাল পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে ভরাট ও দখলের কারণে অনেক খাল তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে, যার ফলে কৃষি, মৎস্যসম্পদ এবং স্থানীয় পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সরকার এসব খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাধারণ ক্ষমতা বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশকে টেকসই ও সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। খাল পুনঃখননের পাশাপাশি সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি পুনরুদ্ধার হলে এলাকার জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সুবিধা হবে এবং মৎস্যসম্পদও বৃদ্ধি পাবে। সরকারের এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে মনে করছেন



ফেসবুকে আমরা