October 29, 2026, 7:09 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে মসজিদের ইমাম আটক

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক প্রবাসীর ১০ বছর বয়সী শিশুকন্যার প্রতি অনৈতিক আচরণের অভিযোগে মসজিদের এক ইমাম অভিযুক্ত খোরশেদ আলমকে (৫২) পুলিশ আটক করেছে। তিনি জেলার শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। জানা যায়, শিশুটির বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান এবং মা অন্যত্র বসবাস করতেন। পারিবারিক অভিভাবক সংকটের কারণে শিশুটি স্থানীয়ভাবে অভিযুক্তের পরিবারের সঙ্গে রাতযাপন করত। সম্প্রতি এক রাতে ওই ইমাম শিশুটির প্রতি অনৈতিক আচরণ করেন। ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে শিশুটি তার প্রবাস ফেরত বাবাকে পুরো বিষয়টি জানায়। মেয়ের মুখে ঘটনা শোনার পর বাবা স্থানীয়দের অবহিত করেন। এরপর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



ফেসবুকে আমরা