October 29, 2026, 7:07 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

তথ্য দৃষ্টি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে তথ্য দৃষ্টি অনলাইন নিউজ পোর্টাল। এক শুভেচ্ছা বার্তায় তথ্য দৃষ্টি অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের এক অনন্য শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে অনুপ্রেরণা জোগায়। বার্তায় আরও বলা হয়, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়। তথ্য দৃষ্টি অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে কামনা করা হয়, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশ ও জাতির উন্নয়ন, শান্তি এবং অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করুক এই পবিত্র উৎসবের চেতনা। সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখী জীবন কামনা করে তথ্য দৃষ্টি অনলাইন নিউজ পোর্টাল পরিবার আবারও জানাচ্ছে—ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।



ফেসবুকে আমরা