October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

হাবিবুর রহমান

খুলনার এসএসসি ৮৬ বন্ধুরা শনিবার জমিয়েছিলো জম্পেশ এক আয়োজন। লোকজ আবহে তারা শহরের রূপসা বাইপাস রোডের অরণ্য ইকো গার্ডেনে আয়োজন করে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। দেশের উত্তর জনপদ , সিলেট , যশোর , সাতক্ষীরা, মাগুরা, বরিশাল, রাজধানীসহ নানা প্রান্ত থেকে বন্ধুত্বের টানে অংশ নিয়েছিল ওই অনুষ্ঠানে। স্বাদের হাড়িভাঙ্গা আম ও রসালো কাঁঠালের আস্বাদনে তারা কাটিয়েছে পুরো বিকেল। মসৃণ চালের সাদা ভাত, চুই ঝাল দিয়ে দেশি মুরগি, দুপেঁয়াজা,মুড়িঘন্ট, কাঁচা আমের চাটনি, দই, রকমারি ভর্তা, সবজি, বাহারি তরকারি ও সালাদে তৃপ্তি সহকারে সম্পন্ন করে দুপুরের খাবার। এসএসসি ৮৬ খুলনার বন্ধু নুরুল ইসলাম বাবুল, মোরশেদা খাতুন দিলারাসহ আয়োজক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে বাঁধ ভাঙ্গা আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়। গানে গানে মাতিয়ে রাখা হয় মেঘলা সন্ধ্যা। বন্ধু পীযুষ কান্তি ঘোষের পুঁথি পাঠের সুর সকলকে মুগ্ধ করে। হারানো বাঁশের বাঁশির মন মাতানো সুর অতি স্মৃতি মনে করিয়ে দেয়। পীযুষ কান্তি ঘোষের উপহার পাইকগাছার কাঁঠাল ছিল সকলের কাছে অত্যন্ত স্বাদের। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবার খুলনা চলে আসে অনেক বন্ধু। ঢাকা থেকে আগত সোহেল সারাবেলা, জীবন, বিজুসহ খুলনার বন্ধু বাবুল , রূপসা নদী দিলারাদের মধ্যে চলে অনুষ্ঠান পূর্ব সীমাহীন আনন্দ। ৮৬ বন্ধুদের পদচারণায় খুলনা শহরের একটি প্রান্তর প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে। অনুষ্ঠানে এসে ৮৬ র সারাদেশের পরিচিত মুখ মাহফুজুর রহমান রুবেল, পারভেজ রিয়ন, বিউটি প্রধানসহ জানালেন তাদের আনন্দ অনুভূতির কথা। অনুষ্ঠানে অংশ নিয়ে বন্ধুদের সাথে মিলিত হতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে কবিতা গান, কবিতা আবৃত্তি ,খাবার পরিবেশন, পুথি পাঠ, আড্ডায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ।



ফেসবুকে আমরা