October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর সদরের তিন ইউনিয়নে মাদক ব্যবসার অভিযোগ: অভিযুক্তকে গ্রেপ্তার ও বিশেষ অভিযানের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী, মির্জাপুর ও ভাওয়ালগড় ইউনিয়নসহ পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার আবুল মার্কেট ও কাথাচুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পিরুজালী এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা লিটনের ছোট ভাই লিখনের নেতৃত্বে এই মাদক নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লিখন এলাকায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। তার বিরুদ্ধে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগ রয়েছে। পিরুজালী, মির্জাপুর, ভাওয়ালগড় ছাড়াও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় তার সহযোগীদের মাধ্যমে মাদক ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসীর ভাষ্য, একাধিকবার মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, কঠোর আইনগত ব্যবস্থা এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি ও প্রশাসনকে সহযোগিতা করার আন্দোলন অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে অভিযুক্ত লিখনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি



ফেসবুকে আমরা