October 29, 2026, 5:37 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গঠিত হতে যাচ্ছে জেলার সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পরবর্তী নির্বাহী কমিটি

গাজীপুর।

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গঠিত হতে যাচ্ছে জেলার সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পরবর্তী নির্বাহী কমিটি।

৩০ আগস্ট এ মর্মে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি প্রেরিত এক চিঠিতে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেয়া হয়েছে।

আজ সোমবার এ তথ্য জানা যায়।সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নে সময় দেয়া হয়েছে আগামী ৯০ দিন। এমন নির্দেশনা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম চলে আসছিল সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সকল কার্যক্রম। যার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। ভোট না মেনে পুনরায় কমিটি গঠনের পায়তারা করার অভিযোগ এনে ক্ষুব্ধ শিক্ষকগণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গণতান্ত্রিক পন্থায় শিক্ষক সমিতি গঠনের আবেদন জানান। ওই কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে দুই শতাধিক শিক্ষক ওই আবেদন করেন। আবেদন আমলে এনে অবশেষে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ওই নির্দেশনা দেয়।

এ বিষয়ে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষক সমিতির কমিটি গঠনের নির্দেশনা পেয়ে আমরা খুশি। এতে যাচাই-বাছাই এর মাধ্যমে শিক্ষক নেতা নির্বাচনের পথ সুগম হলো।



ফেসবুকে আমরা