October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ভোক্তাদের সঠিক ওজন ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতে কঠোর প্রশাসন: শ্রীপুরে ২ প্রতিষ্ঠানে দেড়লাখ টাকা জরিমানা

হাবিবুর রহমান গাজীপুর

ভোক্তাদের সঠিক ওজন ও গুণগত মানসম্পন্ন পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং বাজার নিয়ন্ত্রণে আজ শ্রীপুরের টেপিরবাড়ী ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালিত হয়েছে। জনাব মো: নাহিদ নিয়াজ শিশির, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, গাজীপুর এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড লঙ্ঘন করায় ২টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গাজীপুর এবং প্রকৌ. অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর।আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মোঃ সাইফুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ​জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা