October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে ডা. মাজহারুল আলমকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-প্রত্যাশা বাড়ছে। এ প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলম-কে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান বলে দাবি করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের ভাষ্য, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. মাজহারুল আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে তিনি দলের নেতাকর্মীদের কাছে পরিচিত একটি মুখ। নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূল সময়ে বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূলের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাদের মতে, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন প্রয়োজন।তৃণমূলের একাধিক নেতাকর্মী বলেন, গাজীপুর মহানগর বিএনপিকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হলে মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করা এবং সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বকে দায়িত্ব দেওয়া উচিত। তাদের দাবি, ডা. মাজহারুল আলমের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের সক্ষমতা দলকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা আরও বলেন, মহানগর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের সাংগঠনিক অবদান বিবেচনা করবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে। তাদের মতে, মাঠপর্যায়ে সক্রিয়, অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল নেতাকর্মীরা বলেন, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি।উল্লেখ্য, ডা. মাজহারুল আলমকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট তৃণমূল নেতাকর্মীদের দাবি ও মতামত



ফেসবুকে আমরা