October 29, 2026, 7:47 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, তৃণমূলে বাড়ছে প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর নাম তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনকে সুসংগঠিত করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়দের অনেকে মনে করেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান। স্থানীয়দের মতে, রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে দেখেননি; বরং মানুষের কল্যাণ ও জনসেবাকেই নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। কৃষক, শ্রমজীবী, দিনমজুর ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা-সংকটে পাশে থাকার কারণে তিনি এলাকায় একজন মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।রাজনৈতিক সচেতন মহলের একাংশের মতে, তৃণমূলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাঁকে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদের আলোচনায় অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় আসার পর সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার পাশাপাশি গাজীপুর সদর উপজেলার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। স্থানীয় এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বলেন, যে নেতা মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন, তৃণমূলের কথা শোনেন এবং জনগণের আস্থা অর্জন করেন, তিনিই প্রকৃত অর্থে জননেতা।সমর্থকদের ভাষায়, আলহাজ্ব আবু তাহের মুসুল্লী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি মানবিক মূল্যবোধ, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত একটি নাম। তাঁদের প্রত্যাশা, আগামী দিনে গাজীপুর সদর উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবায় তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গাজীপুর সদর উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যতই ঘনীভূত হচ্ছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমতও স্পষ্ট হচ্ছে। সেই আলোচনায় আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর নাম অন্যতম আলোচিত। এখন নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করবেন আগামী দিনের নেতৃত্ব কার হাতে তুলে দেবেন



ফেসবুকে আমরা