October 29, 2026, 9:17 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলার অভিযোগ, আদালতের গ্রেফতারি পরোয়ানা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জজ কোর্টের সামনের সড়কে দুই আইনজীবীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। হামলায় সরকারি আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভ আহত হয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকেল ৬টার দিকে গাজীপুর জজ কোর্টের সামনের সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে দুই আইনজীবীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়, হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে অ্যাডভোকেট রুহুল আমিনের চোখ লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করে। তবে আঘাতটি তার কানে লাগায় তিনি গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে হামলাকারীরা হেলমেট দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে এবং এতে হেলমেটটি ভেঙে যায় বলেও মামলার অভিযোগে দাবি করা হয়েছে।ঘটনার সময় আশপাশে থাকা আইনজীবী ও সাধারণ মানুষ এগিয়ে এসে হামলাকারীদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এদিকে অভিযোগকারীদের দাবি, ঘটনার পর পুলিশ আটক ব্যক্তিদের থানায় নিয়ে গেলেও অজ্ঞাত কারণে অভিযোগ দায়েরের আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও সংশ্লিষ্টদের দাবি। পরে আহত দুই আইনজীবীকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তারা কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। এরপর ঘটনার প্রায় চার দিন পর, ১৩ আগস্ট ২০২৬ ইং তারিখে ভুক্তভোগী আইনজীবীরা বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১০২১/২০২৬। মামলার অভিযোগ ও উপস্থাপিত বিষয় পর্যালোচনা করে আদালত সন্তুষ্ট হয়ে অভিযুক্ত দোয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনজীবীদের নিরাপত্তা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে। একই সঙ্গে আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলার মতো ঘটনা যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি



ফেসবুকে আমরা