October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ, ‘তুচ্ছ ঘটনাকে রাজনৈতিক রং না দেওয়ার’ আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জিয়া উদ্যানের পাশের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণাকে ‘অপপ্রচার’ ও ‘অতিরঞ্জিত প্রচারণা’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংশ্লিষ্ট নেতারা। একই সঙ্গে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে কোনো তথ্য প্রচার না করার জন্য সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট নেতাদের দাবি, ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি ছিল জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ।এ কর্মসূচিতে সরকার বা সরকারের কোনো সংস্থার আর্থিক সহযোগিতা কিংবা ব্যয় ছিল না। দলীয় নেতাকর্মীদের প্রচেষ্টায় কর্মসূচিটি সম্পন্ন করা হয় এবং লেকে প্রায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।তাদের ভাষ্য, মাছ অবমুক্ত করার পর প্রায় ৮০ থেকে ৯০টি পোনা পানির ওপরে ভেসে উঠতে দেখা যায়। এর মধ্যে কিছু পোনা ছিল অর্ধমৃত অবস্থায়। পানিতে ছাড়ার পর পানির অক্সিজেনের সংস্পর্শে এসে অর্ধমৃত পোনাগুলোর অনেকগুলো স্বাভাবিক হয়ে আবার পানির নিচে চলে যায়। তাদের দাবি, প্রকৃত মৃত পোনার পরিমাণ ছিল খুবই সামান্য—আধা কেজিরও কম। সংশ্লিষ্ট নেতারা জানান, মাছের পোনাগুলো কাঁচপুর ব্রিজের পাশ থেকে রাত প্রায় ৩টার দিকে পলিথিনে অক্সিজেন দিয়ে প্যাকেটজাত করে ভোর ৬টার আগেই ক্রিসেন্ট লেকের পাশে নিয়ে আসা হয়। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কাছে মাছগুলো হস্তান্তর করা হয়। তাদের দাবি, প্রধানমন্ত্রীর কর্মসূচি সকাল সাড়ে ৯টায় থাকায় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, সকাল ৮টার দিকে পলিথিন থেকে মাছের পোনাগুলো ড্রামে রাখা হয়। দীর্ঘ সময় ড্রামে থাকার পাশাপাশি পর্যাপ্ত পরিচর্যা ও ব্যবস্থাপনা না থাকায় কিছু পোনা দুর্বল হয়ে পড়ে এবং এ থেকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি তাদের। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পাঁচজন নেতাকে ঘটনাস্থলে থাকার অনুমতি দেওয়া হয়েছিল বলেও জানান সংশ্লিষ্টরা। তবে সেখানে কোনো প্রশিক্ষিত ট্রেইনার বা মাছ অবমুক্তকরণে অভিজ্ঞ ব্যক্তি ছিলেন না।তাদের মতে, প্রশিক্ষিত ব্যক্তি উপস্থিত থাকলে এ ধরনের পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব হতো। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীও বিষয়টির বাস্তবতা অনুধাবন করে পানিতে ভেসে ওঠা মৃত পোনাগুলো সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন। তবে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা। তাদের দাবি, একটি সীমিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে বড় করে উপস্থাপন করে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, কোনো ঘটনার আংশিক তথ্যের ওপর ভিত্তি করে প্রচারণা না চালিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া এবং প্রকৃত ঘটনা যাচাই করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান তারা। সংশ্লিষ্ট নেতারা আরও বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ও সীমিত ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জিত না করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা উচিত। একই সঙ্গে দল ও সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তারা



ফেসবুকে আমরা