October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ভাওয়ালগড়ে চেয়ারম্যান পদে আলোচনায় জয়নাল আবেদীন রিজভী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা এবং ব্যক্তিগত সততার কারণে জয়নাল আবেদীন রিজভীকে নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা রয়েছে।স্থানীয়দের অনেকেই মনে করেন, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং প্রয়োজনের সময় তাকে কাছে পাওয়া যায়।রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা জয়নাল আবেদীন রিজভী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীদের দাবি। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে জয়নাল আবেদীন রিজভী যদি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন, রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেবেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “চেয়ারম্যান এমন একজন হওয়া দরকার, যাকে বিপদে-আপদে সাধারণ মানুষ কাছে পাবে। জয়নাল আবেদীন রিজভী দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে রাজনীতি করেছেন। তাই তাকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তারা আরও বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের মানুষের প্রত্যাশা—নির্বাচনে যিনিই চেয়ারম্যান নির্বাচিত হোন, তিনি যেন দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করেন এবং সরকারি সুযোগ-সুবিধা সুষমভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। এদিকে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণার পর জয়নাল আবেদীন রিজভী স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন বলে জানা গেছে। তিনি নির্বাচিত হলে ভাওয়ালগড় ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে তার অনুসারীরা জানান। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে নির্বাচনের মাঠে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভাওয়ালগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা



ফেসবুকে আমরা