শনিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।এদিন ভবানীপুর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে স্থানীয় পর্যায়ে জয়নাল আবেদীন রিজভীর সঙ্গে সাধারণ মানুষের একটি ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে বলে স্থানীয়দের অনেকে মনে করেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণও এলাকায় আলোচনায় এসেছে। স্থানীয়দের মতে, জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এলাকার পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নিয়মিতভাবে এমন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে রিজভী স্থানীয়দের উদ্দেশে বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান