October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দোয়া ও আলোচনা সভা

আব্দুল আলী গাজীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, গাজীপুর মহানগরের উদ্যোগে দোয়া, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল, গাজীপুর মহানগরের সভাপতি ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর মহানগরের আহ্বায়ক রফিজ উদ্দিন রফিজ। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক মোঃ কায়কোবাদ। এছাড়া সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর কবির, মোঃ বিপ্লব সরকার, মোঃ হুমায়ুন সরকার, মোঃ দেলোয়ার হোসেন, শামস্ শাহীন, রাশেদ মিয়া, জসিম হাওলাদার ও সদস্য বিল্লাল সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তারা। প্রধান অতিথি আফজাল হোসেন কায়সার বলেন,  দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে।ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব।আলোচনা শেষে দেশ, জাতি ও সংগঠনের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়



ফেসবুকে আমরা