October 29, 2026, 8:33 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীতে ডেঙ্গু রোগীর চাপ দিন দিন বাড়ছে।রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সাম্প্রতিক প্রতিবেদনে হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এ হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীর অতিরিক্ত চাপের কারণে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশেও রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। বিশেষ করে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ও কাশিমপুরসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বেডের সংকটের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে। নগরবাসীর অভিযোগ, বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মশার প্রজননস্থল সময়মতো পরিষ্কার না করায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া জরুরি। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা নয়, নগরীর বিভিন্ন এলাকায় কার্যকর মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা



ফেসবুকে আমরা