গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। ৯ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে আনসার সদস্য মো. তানভীর হোসেন ও মোছাম্মৎ কোহিনুর বেগমের। পরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জামালপুরের শাহবাজপুর এলাকার মো. সাকিব (২৬) এবং গাইবান্ধা সদর থানার তালুক জামিয়া এলাকার মো. ফিরোজ মিয়া (১৫)। প্রাথমিকভাবে তাদের হাসপাতাল এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে