October 29, 2026, 8:33 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

তথ্য দৃষ্টি ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনে এ আগুনের সূত্রপাত হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের নতুন ভবনের একটি তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ির পরিস্থিতিও তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের মেশিনসংক্রান্ত ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা বিস্তারিতভাবে জানা যায়নি। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা



ফেসবুকে আমরা