October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

দুঃসময়ের সৈনিকরাই বিএনপির আসল শক্তি: ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির দুঃসময়ে যারা দল ও রাজনীতির প্রতি অবিচল থেকে হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে রাজপথে ছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি বলেছেন, বিএনপির সৎ ও ত্যাগী কর্মীরা আমার কাছে হীরার টুকরা। অন্যেরা যাই ভাবুক, তারা আছে বলেই রাজনীতি করে আমি আনন্দ পাই। ডা. মাজহারুল আলম বলেন, দলের সুসময়ে অনেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। কিন্তু দুঃসময়ে যখন রাজপথ কঠিন হয়ে যায়, মামলা-হামলা ও নানা চাপ সামনে আসে, তখনও যারা দলের পতাকা আঁকড়ে ধরে থাকেন, তারাই প্রকৃত রাজনৈতিক কর্মী। তাদের ত্যাগের কারণেই একটি রাজনৈতিক দল কঠিন সময় অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ত্যাগী নেতাকর্মীদের অবদান কোনো পদ-পদবি কিংবা সাময়িক রাজনৈতিক হিসাব দিয়ে মূল্যায়ন করা যায় না। যারা ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করে দল, দেশ ও মানুষের জন্য কাজ করেছেন, তাদের সম্মান করা প্রত্যেক দায়িত্বশীল নেতার কর্তব্য। তিনি আরও বলেন, বিএনপির শক্তি শুধু কেন্দ্রীয় নেতৃত্বে নয়; দলের শক্তি ছড়িয়ে আছে তৃণমূলের অসংখ্য সৎ, সাহসী ও ত্যাগী নেতাকর্মীর মধ্যে। তাদের ঐক্যবদ্ধ রাখা এবং যথাযথ মূল্যায়ন করা গেলে দল আরও শক্তিশালী হবে। ডা. মাজহারুল আলম বলেন, যারা দুঃসময়ে পাশে থেকেছেন, তাদের ভুলে গেলে চলবে না।কারণ ইতিহাসের কঠিন সময়ে কারা দলের জন্য দাঁড়িয়েছিলেন, আর কারা দূরে সরে গিয়েছিলেন—সেই হিসাব একদিন ঠিকই সামনে আসে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাবের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে। সততা, ত্যাগ, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়। তিনি বলেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীরাই দলের সবচেয়ে বড় সম্পদ। তাদের মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা গেলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী এবং জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হবে। ডা. মাজহারুল আলমের এমন বক্তব্যে দলের দুঃসময়ের নেতাকর্মীদের প্রতি তাঁর আস্থা, ভালোবাসা ও মূল্যায়নের বিষয়টি নতুন করে সামনে এসেছে



ফেসবুকে আমরা