October 29, 2026, 7:11 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ছিট মামুদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, তারেক রহমানের গণমুখী কর্মসূচির অংশ: ডা. মাজহারুল আলম

টাঙ্গাইল মির্জাপুর প্রতিনিধি

মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫ম বার্ষিক ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলম। ডা. মাজহারুল আলম বলেন, তারেক রহমানের গণমুখী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা আমাদের দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তিনি আরও বলেন, “শুধু চিকিৎসা দেওয়া নয়, মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করাও আমাদের লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন রোগ, ডায়াবেটিস, গাইনী, সার্জারি ও চক্ষুসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। ক্যাম্পটির আয়োজনে ছিলেন ডা. শাহ্জাহান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রউফ, খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ, ডা. মো. ফরিদুল ইসলাম ও জনাব আজিজ রেজা। আয়োজকরা জানান, মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের মৃত্যুবার্ষিকীকে শুধু স্মরণানুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে উৎসর্গ করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষ উপকৃত হয়েছেন



ফেসবুকে আমরা