October 29, 2026, 7:11 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা জনগণকে জানাতে হবে: ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদারে সরকার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে, তা দেশের মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলম। ডা. মাজহারুল আলম বলেন, দেশের মানুষকে জানাতে হবে যে সরকার কী কী পরিকল্পনা হাতে নিয়েছে। জনগণের সামনে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন। সরকারের ঘোষিত পরিকল্পনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি সরবরাহ অবকাঠামো শক্তিশালীকরণ এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎস বহুমুখীকরণের বিষয় রয়েছে। অন্যদিকে কৃষি খাতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সহায়তা দেওয়ার পাশাপাশি সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ডা. মাজহারুল আলম বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো সম্পর্কে জনগণকে অবহিত করা হলে তারা এসব কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। বিদ্যুৎ-জ্বালানি, কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরাও গুরুত্বপূর্ণ



ফেসবুকে আমরা