October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এটি ছিল তাদের দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন অনিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে।আগস্ট মাসের বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ায় শ্রমিকদের অনেকে বাসাভাড়া, দোকানের বাকি ও সংসারের খরচ চালাতে চরম সংকটে পড়েছেন বলে জানান। বেলা পৌনে ১২টার দিকে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা পাশের পি.এন. নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদেরও তাদের আন্দোলনে যুক্ত করার চেষ্টা করলে শিল্প পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এক নারী শ্রমিক বলেন, তাদের ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও ২২ সেপ্টেম্বর পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ায় ঘরভাড়া ও দোকানের বাকি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, আগস্ট মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি এবং কারখানা বন্ধ রাখা হয়েছে। তিনি দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা পাশের আরেকটি কারখানার দিকে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে শিল্প পুলিশ ও জিএমপি পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি



ফেসবুকে আমরা