আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ঊর্ধ্বমুখী ছিল।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ না থাকায় বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কাও তেলের বাজারে চাপ তৈরি করছে।বৃহস্পতিবার ০৮:০৩ GMT-এর দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২.২৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৪০ ডলারে ওঠে।ডব্লিউটিআইয়ের দামও ১.৯৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৯৪ ডলারে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা এবং জ্বালানি সরবরাহের সম্ভাব্য বাধাগুলো আগামী দিনগুলোতে আন্তর্জাতিক তেলের বাজারের গতিপথে প্রভাব ফেলতে পারে