October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভা, পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক কমিটির ৩ মাস পূর্তি উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হোতাপাড়ার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। সভায় সদস্য সচিব মো. রাব্বিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের আহ্বায়ক কমিটির তিন মাসের কার্যক্রম পর্যালোচনা, একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন, আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং বন ও পরিবেশ রক্ষায় পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনায় বক্তারা বলেন, গাজীপুরের বনাঞ্চল, জলাশয়, খাল-বিল ও প্রাকৃতিক পরিবেশ নানা ধরনের চাপের মুখে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগই নয়, স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বন উজাড়, জলাশয় ভরাট, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও পরিবেশদূষণের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে পরিবেশগত সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত উঠে আসে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বন ও পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব নয়; এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্মিলিত দায়িত্ব। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে। সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বন ও পরিবেশ রক্ষায় পরবর্তী কর্মসূচি নির্ধারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় সংগঠনের সকল সদস্যের উপস্থিতি, মতামত ও সক্রিয় সহযোগিতাকে সংগঠনের ভবিষ্যৎ পথচলার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়



ফেসবুকে আমরা