October 29, 2026, 6:34 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বেশি দামে LPG বিক্রি, কালীগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা গাজীপুর সদরের বাজারগুলোতেও অভিযান চালানোর দাবি

গাজীপুর প্রতিনিধি

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন।রোববার (৪ অক্টোবর) উপজেলার দড়িসোম ও দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি পৃথক মামলায় এ জরিমানা করা হয়। অভিযানে দড়িসোম এলাকার মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা, একই এলাকার চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা এবং দক্ষিণ ভাদার্ত্তী এলাকার মো. রেজাউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি মামলায় মোট জরিমানার পরিমাণ ১৮ হাজার টাকা।এদিকে সরকার নির্ধারিত মূল্যে LPG সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম চালিয়েছে।৩ অক্টোবর ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় ২৩টি টিম অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার, সিলিন্ডারের নিরাপত্তা বিধি ও মেয়াদসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।গাজীপুর সদরে অভিযান চালানোর দাবি
কালীগঞ্জে অভিযান ও জরিমানার ঘটনায় গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বাজারের ভোক্তাদের মধ্যেও স্বস্তির পাশাপাশি প্রশ্ন দেখা দিয়েছে—গাজীপুর সদরের বাজারগুলোতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে LPG সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা কি নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে? ভোক্তাদের অভিযোগ, কোথাও কোথাও সরকারি দামের সঙ্গে বাজারমূল্যের উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে। তাই গাজীপুর সদর, চৌরাস্তা, মনিপুর, হোতাপাড়া ও আশপাশের বাজারগুলোতে LPG বিক্রেতাদের মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার এবং নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—তা সরেজমিনে যাচাই করে ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন ভোক্তারা। ভোক্তাদের অভিযোগ বা অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানো যায়। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে গাজীপুর সদরেও নিয়মিত তদারকি ও অভিযান চালানো হলে অতিরিক্ত দামে LPG বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা কমবে বলে মনে করছেন স্থানীয় ভোক্তারা



ফেসবুকে আমরা