October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বনভূমি জবরদখল প্রতিরোধে ভাওয়াল রেঞ্জের অভিযান, উচ্ছেদ দুই বিটের ৩ স্থাপনা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বনভূমি জবরদখল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বন বিভাগ। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) সকালে ভাওয়াল রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বনভূমিতে নির্মিত তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক, গাজীপুরের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাওয়াল রেঞ্জের সব বিটের বিট কর্মকর্তা ও বন বিভাগের স্টাফদের পাশাপাশি জাতীয় উদ্যান রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বন বিভাগ সূত্রে জানা যায়, ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের ৩ নম্বর মাহনা-ভবানীপুর মৌজার সিএস ১৪০৫ নম্বর দাগে নির্মিত দুটি ঘর উচ্ছেদ করা হয়। একই অভিযানে বারুইপাড়া বিট এলাকায় বনভূমিতে নির্মিত আরও একটি ঘর ভেঙে জবরদখল প্রতিহত করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের প্রবণতা ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বনভূমি দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মোজাম্মেল হোসেন বলেন, বনভূমি রক্ষায় বন বিভাগের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। বনভূমি জবরদখল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। বন বিভাগের কর্মকর্তারা আরও বলেন, বনভূমি শুধু গাছপালার জায়গা নয়; এটি পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বনভূমি রক্ষায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। বনভূমি জবরদখল প্রতিরোধ ও সরকারি বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ



ফেসবুকে আমরা