October 29, 2026, 6:29 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় ভবন থেকে এসএস পাইপ চুরির অভিযোগে দুই ভাইকে আটক করে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে রাকিব (২২) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে শিলমুন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপরজন হলেন সাকিব (৩১)। তাঁরা গাজীপুরের পূবাইলের আড়াইবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। স্থানীয়দের ভাষ্য, ভোর আনুমানিক ৫টার দিকে দুই ভাই একটি অটোরিকশা নিয়ে শিলমুন দক্ষিণপাড়ার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা ভবনের কাছে যান। স্থানীয়দের অভিযোগ, একজন অটোরিকশার চালক এবং অপরজন যাত্রী সেজে ভবন থেকে এসএস পাইপ নামানোর চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা দুজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁদের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁদের বাবা আলমগীর হোসেনের জিম্মায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনিতে আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে দুই ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগের বিষয়টি তদন্তাধীন।অভিযোগ প্রমাণের আগে তাঁদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি



ফেসবুকে আমরা