October 29, 2026, 5:37 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত, আটক ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে টঙ্গী পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে টঙ্গীর সাতাইশ-সুখিনগর খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালান। অভিযানের একপর্যায়ে শাওন ও তার সহযোগী সাগরকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় একজন ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ে আঘাত করেন।এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থাতেও পুলিশ সদস্যরা অভিযানে এগিয়ে গিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হন। পরে আহত এসআই হানিফ মাহমুদকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা