October 29, 2026, 7:07 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরের ৮ জোনে রাস্তা-ড্রেন-ফুটপাত উন্নয়নে ২,৫৮৬ কোটি টাকার প্রকল্প

তথ্য দৃষ্টি ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত একনেক সভায় গাজীপুরসহ ঢাকা দক্ষিণ ও রংপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের সম্মিলিত ব্যয় ৫ হাজার ১৮৪ কোটি টাকা। গাজীপুর সিটি করপোরেশনের জন্য অনুমোদিত প্রকল্পের আওতায় ১ থেকে ৮ নম্বর জোনে বিভিন্ন সড়ক নির্মাণ ও উন্নয়ন, নর্দমা নির্মাণ এবং ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারি অর্থায়ন থাকবে ২ হাজার ১৯৮ কোটি ৯৪ লাখ ১৫ হাজার টাকা এবং গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৩৮৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা। প্রকল্পটি অক্টোবর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৯ পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, এসব প্রকল্পের প্রস্তুতি আগে থেকেই চলছিল। এগুলোর সঙ্গে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে সিটি করপোরেশনগুলোর উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গাজীপুর নগরবাসীর দীর্ঘদিনের অন্যতম সমস্যা হচ্ছে সড়কের বেহাল অবস্থা, অপর্যাপ্ত নর্দমা ও জলাবদ্ধতা। নতুন প্রকল্পের আওতায় সড়ক, নর্দমা ও ফুটপাতের উন্নয়ন হলে নগরবাসীর চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্পের আওতায় কোন কোন এলাকার কোন সড়ক, কত কিলোমিটার রাস্তা ও নর্দমা নির্মাণ হবে, তা বাস্তবায়ন পরিকল্পনা ও সংশ্লিষ্ট নথিতে বিস্তারিতভাবে জানা যাবে



ফেসবুকে আমরা