গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিশ্রুতি দিয়েও বেতন পরিশোধ না করার অভিযোগ আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা দেওয়া হয়নি। এর আগে গত ১০ অক্টোবর বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকেরা পুনরায় আন্দোলনে নামেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন।তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা অবরোধ অব্যাহত রাখলে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সুপার আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও পুলিশ সুপার জানিয়েছেন, এ অভিযোগ সঠিক নয়। বকেয়া বেতন পরিশোধের অপেক্ষায় শ্রমিকেরা দীর্ঘদিনের পরিশ্রমের প্রাপ্য বেতন সময়মতো না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং বিষয়টির দ্রুত সমাধানে কারখানা কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন শ্রমিকদের প্রত্যাশা