October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সেলিম ভূঁইয়াকে ভাওয়াল টাইগার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

গাজীপুর প্রতিনিধি

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার আওতাধীন গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. সেলিম ভূঁইয়া। তাঁর এ মনোনয়নে আনন্দ প্রকাশ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভাওয়াল টাইগার্স ক্লাব। রোববার (১৮ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলার নয়াপাড়ায় অবস্থিত ভাওয়াল টাইগার্স ক্লাবের মাঠে এ উপলক্ষে সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেলিম ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা বলেন, খেলাধুলার প্রসারে সম্মিলিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এ ক্ষেত্রে সেলিম ভূঁইয়া গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সদর উদ্দিন শেখ খোকন, ক্লাবের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, সদস্য আলমগীর হোসেন খান, কাজল আহমেদ রিয়াজ, নুরুদ্দিন খন্দকার ও আহসানুল্লাহ সরকার ফাহিমসহ অন্যরা। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, গাজীপুর সদর উপজেলা জেটেবের সদস্যসচিব ইঞ্জিনিয়ার ইমরান হোসেন সরকার, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজল আহমেদ রিয়াজ, ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ খান উৎসব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক রাজীব মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ভাওয়াল টাইগার্স ক্লাবের পক্ষ থেকে সেলিম ভূঁইয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে গাজীপুর সদর উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা



ফেসবুকে আমরা