October 29, 2026, 5:35 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে গোলটেবিলে বক্তারা ইসলাম ছাড়া স্বাধীন,গণমাধ্যম ফিরবে না !

স্টাফ রিপোর্টার:

গাজীপুরে হেযবুত তওহীদ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, আমাদের ইসলামি দলগুলোর মধ্যে ইসলামি চেতনার অভাব আছে। আরেক শ্রেণির নাগরিক আছে যারা ইসলামের গন্ধ আছে এমন কিছু নেয়া যাবে না বলে আগেই চিৎকার শুরু করে দেয়। অথচ ইসলামেই কেবল ন্যায়ভিত্তিক শাসন ব্যাবস্হা বিদ্যমান। ইসলাম ছাড়া স্বাধীন গণমাধ্যম ফিরবে না।

গতকাল শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে হেযবুত তওহীদ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি আবু রায়হান এবং মূল প্রবন্ধ পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন হেযবুত তওহীদ ঢাকা বিভাগীয় সভাপতি ডা: মাহাবুব আলম মাহফুজ। বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আয়শা সিদ্দিকা,শামসুল হুদা,তাসলিমা, শহীদুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, ইকবাল আহমদ সরকার, শাহ শামসুল হক রিপন, মাহমুদা শিকদার প্রমুখ।

বৈঠকে জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যাক্তিত্ব,সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



ফেসবুকে আমরা