October 29, 2026, 7:06 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বসতবাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির পাইথন উদ্ধার

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী (ময়তাপাড়া) থেকে বন বিভাগের কর্মীরা অজগর উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম উদ্দিন জানান, অজগর সাপটি মনিপুর (বেলতলী) গ্রামের রোকনের বাড়ীতে কাঠের ভূসির ভিতর দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা আমাকে খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে অজগরটি ধরে নিয়ে আসি।

খবর পেয়ে বনবিভাগের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার মণিপুর গ্রামের রোকন উদ্দিনের বসতবাড়ির ভূষির ভিতর অজগরটির সন্ধান পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠালে তার অজগরটি উদ্ধার করে উপস্থিত এলাকাবাসীর সামনে বিকাল ৩টায় ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

লোকালয়ে অজগরটি আসার বিষয়ে তিনি বলেন, এ ধরনের অজগর মূলত বনেই থাকে।

তবে খাদ্যের অভাবে আসলো কিনা বিষয়টি গবেষণা করে জেনে তারপর বলা যাবে।



ফেসবুকে আমরা