October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, পুলিশ সদস্যসহ আটক ২

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটকদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকার গজারিয়াপাড়ার কবির মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি খেলনা পিস্তল, দুটি লোহার পাইপ ও একটি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন: জয়দেবপুরের ৯নং ওয়ার্ডের নয়নপুর এলাকার কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলার সদরের মোশারফ হোসেনের ছেলে মো. শিহাব মোশাররফ সৈকত (২৩)। তিনি ১৩ এপিবিএনে (উত্তরা) কর্মরত আছেন।

এলাকাবাসী জানান, আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ও পুলিশের পরিচয় দিয়ে এখানে চাঁদাবাজি করতে এসেছিলেন। আমরা তাদের ধরে ফেলি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি দুজনকে এলাকাবাসী ধরে রেখেছেন। পরে আমরা তাদের গ্রেফতার করেছি।’



ফেসবুকে আমরা