October 29, 2026, 9:16 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

শ্রীপুরে অবৈধ পলিথিন কারখানা বন্ধ ঘোষণা, ১ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুরগির বাজার এলাকায় অবস্থিত। একটি অবৈধ পলিথিন কারখানায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে কারখানাটিকে জরিমানা করা হয়। অভিযানকালে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাটি বন্ধের বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, ‘দুপুরে অবৈধভাবে পরিচালিত একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানায়, আলী পেপার কারখানার সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশ সরকার একবার ব্যবহারযোগ্য পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। তবুও অনেক স্থানে গোপনে এ ধরনের কারখানা চালু রয়েছে। প্রশাসনের এই ধরনের অভিযান পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছেন।



ফেসবুকে আমরা