পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনাবিল বার্তা। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ডা. মাজহারুল আলম বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের দিনই নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। এই দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঈদের শিক্ষা আমাদের অনুপ্রাণিত করুক। শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক জানান