June 15, 2026, 1:22 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আয়নাল হক মুসুল্লী

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এবং ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক মুসুল্লী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদের সমাজে মানবিকতা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হওয়া উচিত আমাদের সবার দায়িত্ব।আয়নাল হক মুসুল্লী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক



ফেসবুকে আমরা