June 15, 2026, 1:21 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

ঈদুল ফিতর উপলক্ষে পিরুজালী ইউনিয়নবাসী কে শুভেচ্ছা জানালেন মৎস্যজীবী দল নেতা আশরাফুল

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নবাসীসহ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই সবার প্রত্যাশা। তিনি আরও বলেন, ঈদ শুধুমাত্র আনন্দ-উৎসবের দিন নয়, বরং এটি মানবিকতা ও সহমর্মিতার এক মহান শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব। আশরাফুল ইসলাম মন্ডল বলেন, ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যকে আরও দৃঢ় করে। সবাই যদি ঈদের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের পরিবেশ আরও সুদৃঢ় হবে। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে পিরুজালী ইউনিয়নবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে ঈদ মোবারক।



ফেসবুকে আমরা