June 15, 2026, 1:20 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

ঈদের বার্তায় মানবতা ও সত্যের পথে থাকার আহ্বান—সাংবাদিক হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ হাবিবুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। এই শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা আমাদের অঙ্গীকার। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা সবাই মিলে একটি সত্যনিষ্ঠ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসি। হাবিবুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের প্রকৃত শিক্ষা। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।



ফেসবুকে আমরা