April 17, 2026, 10:25 am
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

করেরহাটে বন বিভাগের সাঁড়াশি অভিযান: ১৫০ ঘনফুট আকাশমনি কাঠসহ মিনি পিকআপ আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের হেয়াকো বিট এলাকায় পরিচালিত এক সাঁড়াশি অভিযানে অবৈধভাবে পাচারের সময় ১৫০ ঘনফুট আকাশমনি জ্বালানি কাঠসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে বন বিভাগ। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলতলী নামক স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কাঠ বোঝাই মিনি পিকআপটি আটক করা সম্ভব হলেও চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। জানা যায়, জনাব মো: সফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত আকাশমনি কাঠ এবং মিনি পিকআপটি বন বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বন বিটের হেফাজতে রাখা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন করেরহাটের সহকারী বন সংরক্ষক জনাব মো: মাহদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন হেয়াকো বিটের ফরেস্ট রেঞ্জার (বিট প্রশিক্ষণার্থী) মো: আল আমিন, বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিটের বিট কর্মকর্তা মো: আসলাম হোসেনসহ করেরহাট সদর বিট ও সংশ্লিষ্ট বিটের টহলদলের সদস্যরা। অভিযান শেষে বিভাগীয় বন কর্মকর্তা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং বন বিভাগের আওতাধীন এলাকায় বন অপরাধ দমনে চলমান সাঁড়াশি অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা