জনতার সহায়তায় কালিয়াকৈর থানা পুলিশ মঙ্গলবার ভোরে ৯ টি ঘোড়া বোঝাই একটি ট্রাক জব্দ করেছে। আটক করেছে জড়িত পাঁচ জনকে। ঘটনাটি উপজেলার ফুলবাড়িয়া এলাকার। দেশের নানা এলাকা থেকে ঘোড়া কিনে এনে তা জবাই করার প্রস্তুতি নেয়। ওই সময় স্থানীয় জনতা টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ ফুলবাড়িয়ার জঙ্গল থেকে বহনকারী ট্রাকসহ ৯ টি ঘোড়া জব্দ করে। এলাকাবাসী জানান, গরুর মাংসের কথা বলে আটককৃত ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ঘোড়ার মাংস বিক্রি করতো। এমনকি তা রাজধানীর বিভিন্ন এলাকায় পাচার করত। যা দিয়ে হোটেলে হোটেলে ঘোড়ার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হতো । জানা গেছে, আটককৃতরা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করে প্রতারণা করতো দীর্ঘদিন ধরে। ঘোড়ার মাংস দিয়ে কালো ভুনা রান্না করত যা গরুর মাংসের ভুনা বলে রাজধানীর হোটেলে বিক্রি করতো। ঘোড়াগুলো সরবরাহ করত ময়মনসিংহ ও জামালপুর জেলার গ্রাম এলাকা থেকে।