June 15, 2026, 11:45 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫ স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

হাবিবুর রহমান গাজীপুর

আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা QS World University Rankings (QS) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ ‘কৃষি ও বনবিদ্যা’ (Agriculture & Forestry) ক্যাটাগরিতে Gazipur Agricultural University (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১–৪৭৫তম স্থান অর্জন করেছে। গত ২৫ মার্চ QS তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এর আগে QS সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বে ১০৭১–১০৮০ এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে এই অগ্রগতি বিশ্ববিদ্যালয়টির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণার প্রসার, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং ধারাবাহিক উন্নয়ন এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, কৃষি ও বনবিদ্যা ক্যাটাগরিতে নেদারল্যান্ডসের Wageningen University & Research প্রথম এবং যুক্তরাষ্ট্রের University of California দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি দেশের প্রায় ১,৯০০টির বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও ৫টি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এর আগে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একইসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান লাভ করে। এছাড়া Times Higher Education (THE) ও অন্যান্য আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও গাকৃবি ধারাবাহিকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে। উদ্ভাবন (Innovation) ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।উপাচার্য বলেন, এটি শুধু একটি র‍্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়ন নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।



ফেসবুকে আমরা