গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উচ্চশিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পরিবেশে ‘উপ-প্রকল্পের জন্য আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আগত সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও তাদের টিমের সদস্যসহ মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাকৃবির গবেষণা পরিচালক ও ইউএটিএফএস-এর প্রধান প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন হিট প্রকল্পের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ মনসুরুজ্জামান খান। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে সঠিক আর্থিক ব্যবস্থাপনা শুধু প্রশাসনিক দক্ষতার বিষয় নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করে বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প কার্যক্রমে স্বচ্ছ ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে প্রকল্প বাস্তবায়নকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে। তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনে আর্থিক অ্যাগ্রিমেন্ট, ডিপিপি, উপ-প্রকল্প ফান্ড ব্যবস্থাপনা, পিপিআর ২০২৫, আরএফকিউ, আয়কর ও ভ্যাট সংক্রান্ত বিধান, বাজেট ও ভাউচার রেজিস্টার সংরক্ষণ এবং ডেবিট-ক্রেডিট ভাউচার প্রস্তুতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হবে।উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ